Skip to main content

Posts

শেষ ওভারের ৫ বলে আরিফুলের ৪ ছক্কায় খুলনার নাটকীয় জয়

  শেষ ৫ বলে ৪ ছয়ে বরিশালের জয় ছিনিয়ে নিয়ে গেলেন 'অবিশ্বাস্য' আরিফুল- ক্রিকেট সময় বিডি    ২২ গজের পিচের টিকে থাকতে পারেননি মাহমুদউল্লাহ এবং  দীর্ঘ বিরতির অপেক্ষার পর মাঠে ফেরা সাকিব। উইকেট পতনের অবস্থা দেখে মনে হচ্ছিল সবচেয়ে শক্তিশালী মনে হওয়ার টিম খুলনা, বরিশালের বিপক্ষে হেরে যাবে। কিন্তু শেষ ওভারে আরিফুল হকের চমকে শেষ হাসি হাসলো সাকিব মাহমুদউল্লারা। ফরচুন বরিশাল: ১৫২-৯, ২০ ওভার (ইমন ৫১, হৃদয় ২৭, অঙ্কন ২১, শহিদুল ৪/১৭, সাকিব ১/১৮) জেমকন খুলনা: ১৫৫-৬, ১৯.৫ ওভার(আরিফুল ৪৮*, জহুরুল ৩১, মাহমুদউল্লাহ ১৭, সাকিব ১৫, তাসকিন ২/৩৩) খুলনা ৪ উইকেটে জয়ী  বরিশালের বিপক্ষে টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় খুলনার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং শুরুটা দারুণ হয় খুলনার। প্রথম ওভারে শাফিউল এর প্রথম বলেই ক্যাচ আউট হন মিহিদী হাসান। তামিম ইকবাল করেন ১৫ বলে ১৫ রান। এই ওপেনিং জুটি আউট হওয়ার পর একের পর এক উইকেট পড়তে থাকে বরিশালের। কিন্তু বরিশালের এক প্রান্ত আগলে রেখে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন পারভেজ হোসেন ইমন। তিনি করেন ৪২ বলে ৫১ রান। ...
Recent posts

দুইটি ম্যাচে তিনটি সুপার ওভার

  ডাবল সুপার ওভারে জয় লাভ করার পর গেইল ও মায়াঙ্ক আগরওয়াল- ক্রিকেট সময় বিডি দিনের প্রথম ম্যাচে কোলকাতা আর হায়দ্রাবাদের ম্যাচটি ড্র হওয়ার কারনে একটি সুপার ওভার হয় যখানে কোলকাতা জয়ী হয়। তারপর রাতের ম্যাচে পাঞ্জাব আর মুম্বাইয়ের মধ্যকার ম্যাচটি ও ড্র হয় এবং একই দিনের দ্বিতীয় সুপার ওভারটি হয়। কিন্তু সেই সুপার ওভার ও ড্র হয় এবং আইসিসির নতুন নিয়মের কারনে আবার পাঞ্জাব আর মুম্বাইয়ের মধ্যে সুপার ওভার হয়, এবং পাঞ্জাব জয় লাভ করে।  আগে সুপার ওভার হতো একটি। যদি সেই সুপার ওভার ও ড্র হতো তাহলে দ্বিতীয় বার আর কোন সুপার ওভার হতোনা। যেই দলের বাউন্ডারি সংখ্যা বেশি থাকত সেই দলেই জয়ী হত। কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টির এই আইনটি উঠিয়ে নেওয়া হয় এবং সুপার ওভার ড্র হলে, দ্বিতীয় সুপার ওভার এবং যতক্ষণ পর্যন্ত ম্যাচে ফলাফল না আসে ততক্ষণ পর্যন্ত এই সুপার ওভার চলবে, এমন নিয়ম দেয় আইসিসি। আর এই নিয়ম পালিত হল ২০২০ সালের আইপিএলের ৩৬ তম ম্যাচে। প্রথম সুপার ওভার ড্র হওয়ার কারণে ম্যাচ গড়ালো দ্বিতীয় সুপার ওভারে। এর আগের ম্যাচেও (৩৫ তম) একটি সুপার ওভার হয় যেখানে প্রথম সুপার ওভারে কলকাতা জয়...

শিখর ধাওয়ান দ্যি সেঞ্চুরিয়ান, আকসার প্যাটেল দ্যি ফিনিসার

শিখর ধাওয়ান দ্যি সেঞ্চুরিয়ান, আকসার প্যাটেল দ্যি ফিনিসার - ক্রিকেট সময় বিডি আইপিএলে শিখর ধাওয়ানের প্রথম সেঞ্চুরি। আকসার প্যাটেল এর শেষের ঝলকে ম্যাচ জয় দিল্লির। চেন্নাইয়ের দেওয়া ১৮০ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই দীপক চাহার এর দ্বিতীয় বলে ০ রান করে  আউট হয়ে যান পৃথ্বী শ। তারপর দীপক চাহার এর প্রথম ওভারটা মেডেনই যায়। তারপর আসে আজিঙ্কা রাহানে। তিনিও কোন সুবিধা করতে পারেননি। ১০ বল খেলে ৮ রান করে দীপক চাহার বলে ক্যাচ আউট হয়ে যান। কিন্তু শেখর ধাবান তাদের পথের পথিক হননি। তিনি ধৈর্য নিয়ে খেলেন এবং শ্রেয়াস আইয়ারের সাথে একটি ভাল জুটি গড়েন আর তার ক্লাসিক্যাল শর্টস খেলার দক্ষতা এবং ক্ষমতা দেখাতে থাকেন। ডোয়াইন ব্রাভোর একটি স্লোয়ার বলে পরাস্ত হয়ে যান শ্রেয়াস আইয়ার এবং তিনি ২৩ বলে ২৩ রান করে ডোয়াইন ব্রাভোর বলে এবং ফাফ ডু প্লেসিস এর হাতে ক্যাচ আউট হয়ে যান। তারপর মার্ক স্টয়নিস অনেকটা শ্রেয়াস আইয়ার এর মতো একই রকম ইনিংস খেলেন কিন্তু তিনি একটু দ্রুততার সাথে রান গড়েন যাতে রিকোয়ার্ড রান রেট কমিয়ে আনা যায়। তিনি দুইটি ৬ ও একটি ৪ এর মাধ্যমে ১৪ বলে ২৪ রানের ইনিংস খেলেন। তারপর এ...

একটি ম্যাচে চেন্নাইয়ের দুইটি রেকর্ড কিন্তু ১০ রানের হার।

  একই সময়ে দুইটি রেকর্ড গড়ে ও হেরে গেল চেন্নাই- ক্রিকেট সময় বিডি   চেন্নাই সুপার কিংস এর ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এবং ড্যারেন ব্রাভো একই সময় দুটি রেকর্ড গড়লেন। চেন্নাইয়ের শেষ ওভারে ড্যারেন ব্রাভো তার চতুর্থ বলে শিভম মাভি কে আউট করে আইপিএল এ তার ১৫০ তম এবং টি-টুয়ান্টি ক্যারিয়ারের ৫০০ তম উইকেট তুলে নেন। ড্যারেন ব্রাভো, শিভম মাভি কে ক্যাচ আউট করেন এবং সেই ক্যাচটি ধরেন মহেন্দ্র সিং ধোনি এবং তিনি করেন আইপিএলের সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড। একই সাথে একাধিক রেকর্ড এর আগে হয়নি আইপিএলে। একই সাথে একাধিক রেকর্ড দেখার দৃশ্য ছিল অন্যরকম। কিন্তু চেন্নাই ম্যাচ জয়ের মাধ্যমে এই রেকর্ডটি স্মরণীয় করে রাখতে পারল না। কলকাতার কাছে ১০ রানে হেরে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এই হারের মধ্য দিয়ে চেন্নাইয়ের অবস্থান ৪ পয়েন্ট নিয়ে  পয়েন্ট টেবিলের ৫ এ। আর পাঁচ ম্যাচ খেলে দুটিতে হেরে এবং তিনটিতে জয়লাভ করে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে কলকাতা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং ১০ উইকেটে ১৬৭ রান করে। ব্যাটসম্যানদের মধ্যে রাহুল তৃপ...

দুই ওপেনার ই উড়িয়ে দিল পাঞ্জাবকে। চেন্নাইয়ের ১০ উইকেটের বিশাল জয়

ওয়াটসন আর ডুপ্লেসির দায়িত্বশীল ব্যাটিংয়ে পাঞ্জাবকে ১০ উইকেটে হারাল চেন্নাই - ক্রিকেট সময় বিডি    পাঞ্জাবের দেওয়া ১৮৯ রানের টার্গেট তারা করতে আসা চেন্নাইয়ের দুই ওপেনার ফাফ ডুপ্লেসি এবং শেন ওয়াটসনকে পাঞ্জাবের বোলাররা কোনমতেই আউট করতে পারছিলোনা। চেন্নাই সুপার কিংস এর প্রতিটি ম্যাচে শেন ওয়াটসনকে যেমন অগ্রসর দেখা যায় আজকের ম্যাচে তাকে তেমন অগ্রসর দেখা যায়নি। খুবই ঠাণ্ডা মাথায় ধীরে সুস্থে খেলেছেন তিনি। অন্যদিকে ফাফ ডুপ্লেসি সম্পর্কেতো বলার কিছু নেই। চেন্নাই প্রতিটি ম্যাচে তিনি যেমন দায়িত্ব নিয়ে খেলেছেন তেমনি দলের ব্যাটিং অর্ডারকে শক্ত হাতে ধরে রেখেছেন তিনি। আর আজকেও পাঞ্জাবের বিপক্ষে তার ব্যতিক্রম ঘটেনি। শেন ওয়াটসন এবং ফাফ ডুপ্লেসির ব্যাটিং কম্বিনেশন, শর্ট সিলেকশন অনেক ভাল ছিল এবং তাদের ব্যাটিংয়ের সময় আন্ডারস্ট্যান্ডিং ছিল চোখে পরার মতো। পাঞ্জাবের বোলারদের বল তারা পানির মত খেলেছেন। তাদের ১৭০ রানের ব্যাটিং জুটির মধ্যে শেন ওয়াটসনের রান ছিল ৫৩ বলে ৮৩ আর ফাট ডুপ্লেসি করেছেন ৫৩ বলে ৮৭, আর বাকি ১১ টি রান আসে কিংস ইলেভেন পাঞ্জাবের দেওয়া ১১ টি ওয়াইড থেকে। শেন ওয়াটসনের ৮৩ রা...

হেরেও হারেননি ধনী

  ম্যাচ হারলেও নিজের কাছে হারেনি ধনি- ক্রিকেট সময় বিডি   গতকাল দুবাইয়ে আইপিএল এর ১৪ তম ম্যাচে মুখোমুখি হয় ধোনির চেন্নাই সুপার কিংস এবং ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ। যেখানে হায়দ্রাবাদের দেওয়া ১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ ওভারে ৩৬ রানে ৩ উইকেট পরে যায়  চেন্নাই সুপার কিংসের। ৩ উইকেট যাবার পর ব্যাটিংয়ে আসেন ধনী। মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে আসার পরে আউট হয়ে যান আম্বাতি রাইডু এবং পরবর্তীতে ধনি এবং রবীন্দ্র জাদেজা ভালো একটি পার্টনারশিপ গড়েন। কিন্তু শেষ দুই ওভারে ধনী স্বাভাবিকভাবে ব্যাটিং করতে পারছিল না। দুবাইয়ের উষ্ণ আবহাওয়ার কারণে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন তিনি। ম্যাচের সেই সময়টাতে তাকে অনেক ক্লান্ত দেখা যায়। সেই সময়টি হলো ম্যাচের অত্যন্ত উত্তেজনাপূর্ণ মুহূর্ত কারণ তখন চেন্নাই সুপার কিংসের রিকোয়ার্ড রানারেট অনেক বেশি ছিল। তাদের(চেন্নাই সুপার কিংস) দ্রুত রান করার প্রয়োজন ছিল তাই তাদের দুই রান নেওয়ার প্রবণতা বেশি ছিল এবং ধনি নিজেও চেন্নাই সুপার কিংসের রানের চাকা সচল রাখতে এবং নিজে স্ট্রাইকে থাকার জন্য বেশি করে দুই রান নিচ্ছিলেন। এতে করে তিনি আরো পরিশ্রান্...

আইপিএলে কোহলি রায়নার পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক গড়লেন রোহিত শর্মা।

আইপিএলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্যাপটেন রোহিত শর্মা - ক্রিকেট সময় বিডি শীর্ষ বিষয়বস্তু- *আইপিএলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা *আইপিএলের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মা ২০০ ছক্কার রেকর্ড গড়লেন *১৩ তম ম্যাচের পর আইপিএলের পয়েন্ট টেবিল আইপিএলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্যাপটেন রোহিত শর্মা। আইপিএলের ১৩ তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব এর বিরুদ্ধে খেলতে নেমে এই রেকর্ডটি গরেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাব এর সাথে খেলার আগে তার রান ছিল ৪৯৯৮ অর্থাৎ তিনি দুই রানের দূরত্বে ছিলেন। কিংস ইলেভেন পাঞ্জাব এর দ্বিতীয় ওভারে মোহাম্মদ সামির প্রথম বলেই একটি বাউন্ডারি হাঁকিয়ে এই রেকর্ড গড়েন তিনি।  তার আগে যে দুজন ব্যাটসম্যান এই ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তারা হলেন, ১) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন বিরাট কোহলি এবং ২) চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান এবং পার্ট-টাইম বলার সুরেশ রায়না। পাঁচ হাজার রানের মাইলফলক এর প্রথম স্থানে...