আইপিএলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্যাপটেন রোহিত শর্মা - ক্রিকেট সময় বিডি |
শীর্ষ বিষয়বস্তু-
*আইপিএলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা
*আইপিএলের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মা ২০০ ছক্কার রেকর্ড গড়লেন
*১৩ তম ম্যাচের পর আইপিএলের পয়েন্ট টেবিল
আইপিএলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্যাপটেন রোহিত শর্মা। আইপিএলের ১৩ তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব এর বিরুদ্ধে খেলতে নেমে এই রেকর্ডটি গরেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাব এর সাথে খেলার আগে তার রান ছিল ৪৯৯৮ অর্থাৎ তিনি দুই রানের দূরত্বে ছিলেন। কিংস ইলেভেন পাঞ্জাব এর দ্বিতীয় ওভারে মোহাম্মদ সামির প্রথম বলেই একটি বাউন্ডারি হাঁকিয়ে এই রেকর্ড গড়েন তিনি।
তার আগে যে দুজন ব্যাটসম্যান এই ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তারা হলেন, ১) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন বিরাট কোহলি এবং ২) চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান এবং পার্ট-টাইম বলার সুরেশ রায়না। পাঁচ হাজার রানের মাইলফলক এর প্রথম স্থানে থাকা বিরাট কোহলির রান সংখ্যা ৫৪১২ এবং দ্বিতীয় স্থান অধিকারী সুরেশ রায়নার রান হচ্ছে ৫৩৬৮।
বিরাট কোহলি ২০২০ সালের আইপিএলে তেমন রান করতে পারছেন না কিন্তু তিনি নিয়মিত খেলছেন অর্থাৎ তার রানের চাকা সচল আছে। অন্যদিকে পারিবারিক কারণে ২০২০ সালের আইপিএল না খেলা সুরেশ রায়না রান এর পরিমান অপরিবর্তিত রয়েছে। এমত অবস্থায় রহিত শর্মা যদি তার ফর্ম ধরে রাখতে পারেন তাহলে এই সিজনে তিনি সুরেশ রায়না কে টপকে সর্বোচ্চ রানের দ্বিতীয় স্থান অধিকার করতে পারবেন।
রানের বিচারে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা তার প্রথম ম্যাচে ভালো করতে পারেননি। প্রথম ম্যাচে তিনি ১০ বলে ১২ রান করেন। কিন্তু পরবর্তী ম্যাচে কলকাতার বিরুদ্ধে তিনি এবং তাঁর তিন দারুণভাবে ঘুরে দাঁড়ান এবং রোহিত শর্মা ৫৪ বলে ৮০রানের ঝড়ো ইনিংস খেলেন। এবং তার পরবর্তী ম্যাচে অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের তৃতীয় ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে তিনি ৮ বলে ৮ রান করেন, যে ম্যাচটি সুপার ওভার পর্যন্ত গড়ায় এবং অবশেষে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ জয়লাভ করে। কিন্তু গতকালের ম্যাচে অর্থাৎ কিংস ইলেভেন পাঞ্জাব এর বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স দারুণভাবে ঘুরে দাঁড়ায় এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ৪৫ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে আবার তার ফর্মে ফিরে আসেন এবং তুলে নেন আইপিএলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রান স্পর্শ করার মাইলফলক।
এর আগে রোহিত শর্মা আরো একটি রেকর্ড গড়েন। আর সেই রেকর্ডটি হল আইপিএল ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ২০০ টি ছয় মারার রেকর্ড। এই রেকর্ডের শীর্ষে থাকা ক্রিস গেইলের ৬ সংখ্যা ৩২৬ টি। রোহিত শর্মা তার এই রেকর্ডটি কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন সময়ে করেন। কলকাতা নাইট রাইডার্স এর ১৪ তম ওভারে কুলদীপ ইয়াদাভ এর বলে তিনি বিশাল ছক্কা মেরে তার ২০০ তম ছয় টি পূরণ করেন।
![]() |
| আইপিএলে সর্বোচ্চ ছক্কার তালিকা -ক্রিকেট সময় বিডি |
ছক্কার দিক দিয়ে তার আগে যে সকল প্লেয়ার আছে যে তিনজন প্লেয়ার আছে তারা হলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিস গেইল এবং এবি ডি ভিলিয়ার্স আর চেন্নাই সুপার কিংস এর এমএস ধোনি। তাদের 6 সংখ্যা যথাক্রমে ৩২৬,২১৪,২১২। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা বর্তমানে যে ফর্মে আছেন সেই ফর্ম ধরে রাখতে পারলে তিনি আরো বেশি ছয় মেরে ছক্কার তালিকায় উপরে উঠতে পারবেন।
ছক্কা এবং পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করে দারুণ ছন্দে আছেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হার দিয়ে আইপিএলের এবারের আসর শুরু করলেও হারের কারণগুলো তারা উপলব্ধি করেন এবং ঘুরে দাঁড়ানোর জন্য কাজ করেন। তারই ফলশ্রুতিতে কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব এর মত দুটি বড় দলকে তারা হারিয়ে পয়েন্ট টেবিলের ১ম স্থানে জায়গা দখল করে (২রা অক্টোবর এর পয়েন্ট টেবিল অনুযায়ী)
চার ম্যাচের ২ টিতে জয় লাভ করে ৪ পয়েন্ট নিয়ে প্রথমে আছেন তারা। অন্যদিকে চার ম্যাচের ১ টি তে জয় ও ৩ টি পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছেন কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের পয়েন্ট সংখ্যা ২। পয়েন্টস টেবিলে মুম্বাইয়ের পরে দ্বিতীয় স্থানে আছে দিল্লি ক্যাপিটাল এবং তারপরে আছে তার উপরে আছে কোলকাতা, ৪র্থ স্থানে আছে রাজস্থান রয়েলস এবং ৫ম এ আছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৬,৭,৮ এ আছে পাঞ্জাব, হায়দ্রাবাদ,চেন্নাই। তাদের প্রত্যেকের পয়েন্ট ২ কিন্তু নেট রান রেট এর বিচারে তারা সিরিয়ালে আছেন।


Comments
Post a Comment