![]() |
| শিখর ধাওয়ান দ্যি সেঞ্চুরিয়ান, আকসার প্যাটেল দ্যি ফিনিসার - ক্রিকেট সময় বিডি |
আইপিএলে শিখর ধাওয়ানের প্রথম সেঞ্চুরি। আকসার প্যাটেল এর শেষের ঝলকে ম্যাচ জয় দিল্লির।
চেন্নাইয়ের দেওয়া ১৮০ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই দীপক চাহার এর দ্বিতীয় বলে ০ রান করে আউট হয়ে যান পৃথ্বী শ। তারপর দীপক চাহার এর প্রথম ওভারটা মেডেনই যায়। তারপর আসে আজিঙ্কা রাহানে। তিনিও কোন সুবিধা করতে পারেননি। ১০ বল খেলে ৮ রান করে দীপক চাহার বলে ক্যাচ আউট হয়ে যান। কিন্তু শেখর ধাবান তাদের পথের পথিক হননি। তিনি ধৈর্য নিয়ে খেলেন এবং শ্রেয়াস আইয়ারের সাথে একটি ভাল জুটি গড়েন আর তার ক্লাসিক্যাল শর্টস খেলার দক্ষতা এবং ক্ষমতা দেখাতে থাকেন।
ডোয়াইন ব্রাভোর একটি স্লোয়ার বলে পরাস্ত হয়ে যান শ্রেয়াস আইয়ার এবং তিনি ২৩ বলে ২৩ রান করে ডোয়াইন ব্রাভোর বলে এবং ফাফ ডু প্লেসিস এর হাতে ক্যাচ আউট হয়ে যান। তারপর মার্ক স্টয়নিস অনেকটা শ্রেয়াস আইয়ার এর মতো একই রকম ইনিংস খেলেন কিন্তু তিনি একটু দ্রুততার সাথে রান গড়েন যাতে রিকোয়ার্ড রান রেট কমিয়ে আনা যায়। তিনি দুইটি ৬ ও একটি ৪ এর মাধ্যমে ১৪ বলে ২৪ রানের ইনিংস খেলেন। তারপর এলেক্স ক্যারি ৭ বল খেলে ৪ রান করে স্যাম কুরানের বলে আউট হয়ে যান। কিন্তু অপর প্রান্ত আগলে রাখেন শিখর ধাওয়ান। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি যেন জয় না নিয়ে মাঠ ছাড়বেন না। ১৯ তম ওভারের শেষ বলে স্যাম কুরানের অফসাইডিস বলকে লং অফ এ ঢেলে দিয়ে ১ রানের জন্য প্রান্ত পরিবর্তন করে তুলে নেন নিজের প্রথম আইপিএল সেঞ্চুরি।
শেষ ওভার দিল্লির দরকার ১৬ রান স্ট্রাইকে শেখর ধাওয়ান তার পার্টনার আকসার প্যাটেল। আকসার প্যাটেল ক্রিজে আসার পরে থেকে শেখর ধাবান তাড়াহুড়া করছিলেন না। শেখর ধাবান যেন জানতেন যে আকসার প্যাটেলই ম্যাচ জিতিয়ে দিবে। তাই তিনি আস্তে ধীরে তার সেঞ্চুরিটি ঠিকঠাক ভাবে করার জন্য সিঙ্গেল নিয়ে খেয়েছিলেন। শেষ ওভারের প্রথম বলে ও দেখা যায় একই রকম চিত্র তিনি নিজে শর্ট না করে সিঙ্গেল নিয়ে আকসার প্যাটেলকে স্ট্রাইকে দেন। শেষ ওভারটি চেন্নাই স্বাভাবিক ভাবে মনে হচ্ছিল যে ব্রাভোকেই করতে দেবে। কিন্তু এমএস ধোনি শেষওভারের জন্য বল তুলে দেন রবীন্দ্র জাদেজার হাতে।
প্রথম বলটি সিঙ্গেল হলেও দ্বিতীয় বলে আকসার প্যাটেল কনফিডেন্টলি বল তুলে দেন লং অন এর মাথার উপর দিয়ে এবং ফলাফল ছক্কা। ওভারের তৃতীয় বল রবীন্দ্র জাদেজা বল করলেন হোয়াইট লাইন ঘেঁষে আকসার প্যাটেল তেমনি শর্ট করলেন লং অফ এ, জোরেশোরে এবং বল চলে গেল লং অফ এ দড়িয়ে থাকা ফিল্ডারেরে মাথার উপর দিয়ে বিশাল একটি ছয়। চতুর্থ বলে হলো ডাবল, এবং শেষ দুই বলে দরকার ১ রান। আকসার প্যাটেল সিঙ্গেল এর জন্য না গিয়ে সোজা মারলেন একটি শর্ট, বল চলে গেল স্টেডিয়ামের বাইরে। ফলাফল এক বল এবং পাঁচ উইকেট হাতে রেখে দিল্লির জয়। ম্যাচে শেষে দিল্লির ক্যাপ্টেনকে আকসার প্যাটেল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আকসার পাটেল সুপ্ত প্রতিভা দিল্লির জন্য। তিনি এমনভাবে জ্বলে ওঠেন যেন তিনি সুপ্ত প্রতিভা। তিনি বল হাতেও দারুন ছিলেন এবং ব্যাট হাতেও তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন।
এর আগে চেন্নাই প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৯ রান করেন। ধোনির ব্যাটিং আজকের ম্যাচেও জ্বলে উঠতে পারেনি। তিনি এই ম্যাচে ৫ বল খেলে রান করেন ৩ রান। আর দলের হয়ে সর্বোচ্চ রান করেন ডুপ্লেসি, ৪৭ বলে ৫৮ রান। রবীন্দ্র জাদেজা বরাবরের মতো এবারও শেষের দিকে ঝলক দেখান তিনি ১৩ বলে ৩৩ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। কিন্তু অবশেষে চেন্নাইয়ের সৈনিকেরা দিল্লির সৈনিকদের হারাতে ব্যর্থ হয়। ম্যান অফ দ্যা ম্যাচ হন সেঞ্চুরিয়ান শিখর ধাওয়ান।
চেন্নাই - ১৭৯/৪
ফাফ ডু প্লেসিস- ৫৮(৪৭), আম্বাতি রায়ডু- ৪৫ (২৫), শেন ওয়াটসন - ৩৬ (২৮)
অ্যানরিচ নর্টজে - ২/৪৪ (৪), কাগিসো রবদা- ১/৩৩ (৪), তুষার দেশপাণ্ডে- ১/৩৯ (৪)
দিল্লি - ১৮৫/৫ (১৯.৫)
শিখর ধাওয়ান- ১০১*(৫৮), মার্কাস স্টোইনিস- ২৪(১৪), সুরেশ আইয়ার- ২৩(২৩)
দীপক চাহার- ২/১৪ (৪), ডোয়াইন ব্রাভো - ১/২৩ (৩), স্যাম কুরান- ১/৩৫ (৪)

Comments
Post a Comment