Skip to main content

শেষ ওভারের ৫ বলে আরিফুলের ৪ ছক্কায় খুলনার নাটকীয় জয়

  শেষ ৫ বলে ৪ ছয়ে বরিশালের জয় ছিনিয়ে নিয়ে গেলেন 'অবিশ্বাস্য' আরিফুল- ক্রিকেট সময় বিডি    ২২ গজের পিচের টিকে থাকতে পারেননি মাহমুদউল্লাহ এবং  দীর্ঘ বিরতির অপেক্ষার পর মাঠে ফেরা সাকিব। উইকেট পতনের অবস্থা দেখে মনে হচ্ছিল সবচেয়ে শক্তিশালী মনে হওয়ার টিম খুলনা, বরিশালের বিপক্ষে হেরে যাবে। কিন্তু শেষ ওভারে আরিফুল হকের চমকে শেষ হাসি হাসলো সাকিব মাহমুদউল্লারা। ফরচুন বরিশাল: ১৫২-৯, ২০ ওভার (ইমন ৫১, হৃদয় ২৭, অঙ্কন ২১, শহিদুল ৪/১৭, সাকিব ১/১৮) জেমকন খুলনা: ১৫৫-৬, ১৯.৫ ওভার(আরিফুল ৪৮*, জহুরুল ৩১, মাহমুদউল্লাহ ১৭, সাকিব ১৫, তাসকিন ২/৩৩) খুলনা ৪ উইকেটে জয়ী  বরিশালের বিপক্ষে টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় খুলনার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং শুরুটা দারুণ হয় খুলনার। প্রথম ওভারে শাফিউল এর প্রথম বলেই ক্যাচ আউট হন মিহিদী হাসান। তামিম ইকবাল করেন ১৫ বলে ১৫ রান। এই ওপেনিং জুটি আউট হওয়ার পর একের পর এক উইকেট পড়তে থাকে বরিশালের। কিন্তু বরিশালের এক প্রান্ত আগলে রেখে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন পারভেজ হোসেন ইমন। তিনি করেন ৪২ বলে ৫১ রান। ...

একটি ম্যাচে চেন্নাইয়ের দুইটি রেকর্ড কিন্তু ১০ রানের হার।

 

একই সময়ে দুইটি রেকর্ড গড়ে ও হেরে গেল চেন্নাই- ক্রিকেট সময় বিডি  

চেন্নাই সুপার কিংস এর ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এবং ড্যারেন ব্রাভো একই সময় দুটি রেকর্ড গড়লেন। চেন্নাইয়ের শেষ ওভারে ড্যারেন ব্রাভো তার চতুর্থ বলে শিভম মাভি কে আউট করে আইপিএল এ তার ১৫০ তম এবং টি-টুয়ান্টি ক্যারিয়ারের ৫০০ তম উইকেট তুলে নেন। ড্যারেন ব্রাভো, শিভম মাভি কে ক্যাচ আউট করেন এবং সেই ক্যাচটি ধরেন মহেন্দ্র সিং ধোনি এবং তিনি করেন আইপিএলের সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড।


একই সাথে একাধিক রেকর্ড এর আগে হয়নি আইপিএলে। একই সাথে একাধিক রেকর্ড দেখার দৃশ্য ছিল অন্যরকম। কিন্তু চেন্নাই ম্যাচ জয়ের মাধ্যমে এই রেকর্ডটি স্মরণীয় করে রাখতে পারল না। কলকাতার কাছে ১০ রানে হেরে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এই হারের মধ্য দিয়ে চেন্নাইয়ের অবস্থান ৪ পয়েন্ট নিয়ে  পয়েন্ট টেবিলের ৫ এ। আর পাঁচ ম্যাচ খেলে দুটিতে হেরে এবং তিনটিতে জয়লাভ করে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে কলকাতা নাইট রাইডার্স।


এর আগে কলকাতা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং ১০ উইকেটে ১৬৭ রান করে। ব্যাটসম্যানদের মধ্যে রাহুল তৃপথি ছাড়া কেউই বেশি রান করতে পারেননি। রাহুল তৃপথি করেছেন ৫১ বলে ৮১ রান। ওপেনার হিসেবে সুনীল নারিন এর পারফরমেন্সে অসন্তুষ্ট না হওয়ার কারণে ওপেনার হিসেবে রাহুল ত্রিপথির সাথে সুবমান গিলকে পাঠানো হয়। রাহুল ত্রিপথি ভালো পারফরম্যান্স করলেও ভালো করেননি সুবমান গিল। তিনি ১২ বল খেলা ১১ রান করেন। অন্যদিকে সুনীল নারিন ১ টি ছয় ও ১ টি চারের মাধ্যমে ৯ বল খেলে ১৭ রান করেন।


বাকিদের মধ্যে ইয়ন মরগান করেন ১০ বল খেলে ৭, রাসেল ৪ বল খেলে ২, দীনেশ কার্তিক ১১ বলে ১২ রান এবং এবং প্যাট কামিন্স ৯ বল খেলে ১৭ রান করেন। বোলারদের মধ্যে প্রতিম্যাচে ভালো করা দীপাক চাহার এই ম্যাচে একটিও উইকেট পাননি। বকিদের মধ্যে শারদুল ঠাকুর ২ টি, স্যাম কুরান২ টি, করণ শর্মা ২ টি এবং ডিজে ব্রাভো ৩ টি উইকেট পান।


কলকাতা দেওয়া ১৬৭ রানের জবাবে ব্যাট করতে এসে পাওয়ার প্লে টা ভালোই শুরু হয় চেম্নইয়ের। গত ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ ডুপ্লেসিস ১৭ রানে আউট হয়ে গেলেও থেমে যাননি শেন ওয়াটসন। তিনি তুলে নেন তার ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। তার ৪০ বলে ৫০ রানের এই ইনিংসে ছিল একটি ছক্কা এবং ছয়টি চারের মার। আম্বাতি রাইডু সাথে ভালই পার্টনারশিপ গড়েন শেন ওয়াটসন কিন্তু সুনিল নারিনের বলে এলবিডব্লিউ হয়ে ৫০ রানই ফিরে যেতে হয় শেন ওয়াটসনকে।  অন্যদিকে শেন ওয়াটসন আউট হয়ে যাবার পর ২৭ বলে ৩০ রান করে আউট হয়ে যান আম্বাতি রাইডুও। কিন্তু মহেন্দ্র সিং ধোনি ম্যাচ কে ধরতে পারেননি। অরুণ চক্রবর্তীর বলে সুইপ করতে গিয়ে বোল্ড আউট হয়ে যান মহেন্দ্র সিং ধোনি। ডিপ স্কয়ার লেগ বাউন্ডারি পার করতে গিয়েই বোল্ড আউট হয়েছেন তিনি। 


১২ বল খেলে ১১ রান করে যখন আউট হয়ে যান মহেন্দ্র সিং ধোনি তখন চেন্নাইয়ের আর প্রয়োজন ছিল ২১ বলে ৩৯ রান। স্যাম কুরান ১১ বলে ১৭ রান করলেও ম্যাচ এ টিকে থাকতে পারেননি। তারপর রবীন্দ্র জাদেজা ঝড়ো ইনিংস  খেললেও তা ম্যাচ জেতার জন্য সম্ভব ছিল না। কলকাতার শেষ ওভারে আন্দ্রে রাসেলের শেষ তিন বলে রবীন্দ্র জাদেজা তিনটি বাউন্ডারি মারেন যা কিছুটা হলেও আনন্দ দিয়েছিলো চেন্নাইয়ের সমর্থকদের কিন্তু ম্যাচ জয়ের আন্দটা এইবার দিতে পারলো না টিম মাহিন্দ্র সিং ধোনি। এই ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ অন রাহুল তৃপথি।

Comments

Popular posts from this blog

হেরেও হারেননি ধনী

  ম্যাচ হারলেও নিজের কাছে হারেনি ধনি- ক্রিকেট সময় বিডি   গতকাল দুবাইয়ে আইপিএল এর ১৪ তম ম্যাচে মুখোমুখি হয় ধোনির চেন্নাই সুপার কিংস এবং ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ। যেখানে হায়দ্রাবাদের দেওয়া ১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ ওভারে ৩৬ রানে ৩ উইকেট পরে যায়  চেন্নাই সুপার কিংসের। ৩ উইকেট যাবার পর ব্যাটিংয়ে আসেন ধনী। মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে আসার পরে আউট হয়ে যান আম্বাতি রাইডু এবং পরবর্তীতে ধনি এবং রবীন্দ্র জাদেজা ভালো একটি পার্টনারশিপ গড়েন। কিন্তু শেষ দুই ওভারে ধনী স্বাভাবিকভাবে ব্যাটিং করতে পারছিল না। দুবাইয়ের উষ্ণ আবহাওয়ার কারণে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন তিনি। ম্যাচের সেই সময়টাতে তাকে অনেক ক্লান্ত দেখা যায়। সেই সময়টি হলো ম্যাচের অত্যন্ত উত্তেজনাপূর্ণ মুহূর্ত কারণ তখন চেন্নাই সুপার কিংসের রিকোয়ার্ড রানারেট অনেক বেশি ছিল। তাদের(চেন্নাই সুপার কিংস) দ্রুত রান করার প্রয়োজন ছিল তাই তাদের দুই রান নেওয়ার প্রবণতা বেশি ছিল এবং ধনি নিজেও চেন্নাই সুপার কিংসের রানের চাকা সচল রাখতে এবং নিজে স্ট্রাইকে থাকার জন্য বেশি করে দুই রান নিচ্ছিলেন। এতে করে তিনি আরো পরিশ্রান্...

দুইটি ম্যাচে তিনটি সুপার ওভার

  ডাবল সুপার ওভারে জয় লাভ করার পর গেইল ও মায়াঙ্ক আগরওয়াল- ক্রিকেট সময় বিডি দিনের প্রথম ম্যাচে কোলকাতা আর হায়দ্রাবাদের ম্যাচটি ড্র হওয়ার কারনে একটি সুপার ওভার হয় যখানে কোলকাতা জয়ী হয়। তারপর রাতের ম্যাচে পাঞ্জাব আর মুম্বাইয়ের মধ্যকার ম্যাচটি ও ড্র হয় এবং একই দিনের দ্বিতীয় সুপার ওভারটি হয়। কিন্তু সেই সুপার ওভার ও ড্র হয় এবং আইসিসির নতুন নিয়মের কারনে আবার পাঞ্জাব আর মুম্বাইয়ের মধ্যে সুপার ওভার হয়, এবং পাঞ্জাব জয় লাভ করে।  আগে সুপার ওভার হতো একটি। যদি সেই সুপার ওভার ও ড্র হতো তাহলে দ্বিতীয় বার আর কোন সুপার ওভার হতোনা। যেই দলের বাউন্ডারি সংখ্যা বেশি থাকত সেই দলেই জয়ী হত। কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টির এই আইনটি উঠিয়ে নেওয়া হয় এবং সুপার ওভার ড্র হলে, দ্বিতীয় সুপার ওভার এবং যতক্ষণ পর্যন্ত ম্যাচে ফলাফল না আসে ততক্ষণ পর্যন্ত এই সুপার ওভার চলবে, এমন নিয়ম দেয় আইসিসি। আর এই নিয়ম পালিত হল ২০২০ সালের আইপিএলের ৩৬ তম ম্যাচে। প্রথম সুপার ওভার ড্র হওয়ার কারণে ম্যাচ গড়ালো দ্বিতীয় সুপার ওভারে। এর আগের ম্যাচেও (৩৫ তম) একটি সুপার ওভার হয় যেখানে প্রথম সুপার ওভারে কলকাতা জয়...

আইপিএলে কোহলি রায়নার পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক গড়লেন রোহিত শর্মা।

আইপিএলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্যাপটেন রোহিত শর্মা - ক্রিকেট সময় বিডি শীর্ষ বিষয়বস্তু- *আইপিএলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা *আইপিএলের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মা ২০০ ছক্কার রেকর্ড গড়লেন *১৩ তম ম্যাচের পর আইপিএলের পয়েন্ট টেবিল আইপিএলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্যাপটেন রোহিত শর্মা। আইপিএলের ১৩ তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব এর বিরুদ্ধে খেলতে নেমে এই রেকর্ডটি গরেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাব এর সাথে খেলার আগে তার রান ছিল ৪৯৯৮ অর্থাৎ তিনি দুই রানের দূরত্বে ছিলেন। কিংস ইলেভেন পাঞ্জাব এর দ্বিতীয় ওভারে মোহাম্মদ সামির প্রথম বলেই একটি বাউন্ডারি হাঁকিয়ে এই রেকর্ড গড়েন তিনি।  তার আগে যে দুজন ব্যাটসম্যান এই ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তারা হলেন, ১) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন বিরাট কোহলি এবং ২) চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান এবং পার্ট-টাইম বলার সুরেশ রায়না। পাঁচ হাজার রানের মাইলফলক এর প্রথম স্থানে...