![]() |
| ওয়াটসন আর ডুপ্লেসির দায়িত্বশীল ব্যাটিংয়ে পাঞ্জাবকে ১০ উইকেটে হারাল চেন্নাই - ক্রিকেট সময় বিডি |
পাঞ্জাবের দেওয়া ১৮৯ রানের টার্গেট তারা করতে আসা চেন্নাইয়ের দুই ওপেনার ফাফ ডুপ্লেসি এবং শেন ওয়াটসনকে পাঞ্জাবের বোলাররা কোনমতেই আউট করতে পারছিলোনা। চেন্নাই সুপার কিংস এর প্রতিটি ম্যাচে শেন ওয়াটসনকে যেমন অগ্রসর দেখা যায় আজকের ম্যাচে তাকে তেমন অগ্রসর দেখা যায়নি। খুবই ঠাণ্ডা মাথায় ধীরে সুস্থে খেলেছেন তিনি। অন্যদিকে ফাফ ডুপ্লেসি সম্পর্কেতো বলার কিছু নেই। চেন্নাই প্রতিটি ম্যাচে তিনি যেমন দায়িত্ব নিয়ে খেলেছেন তেমনি দলের ব্যাটিং অর্ডারকে শক্ত হাতে ধরে রেখেছেন তিনি। আর আজকেও পাঞ্জাবের বিপক্ষে তার ব্যতিক্রম ঘটেনি। শেন ওয়াটসন এবং ফাফ ডুপ্লেসির ব্যাটিং কম্বিনেশন, শর্ট সিলেকশন অনেক ভাল ছিল এবং তাদের ব্যাটিংয়ের সময় আন্ডারস্ট্যান্ডিং ছিল চোখে পরার মতো। পাঞ্জাবের বোলারদের বল তারা পানির মত খেলেছেন।
তাদের ১৭০ রানের ব্যাটিং জুটির মধ্যে শেন ওয়াটসনের রান ছিল ৫৩ বলে ৮৩ আর ফাট ডুপ্লেসি করেছেন ৫৩ বলে ৮৭, আর বাকি ১১ টি রান আসে কিংস ইলেভেন পাঞ্জাবের দেওয়া ১১ টি ওয়াইড থেকে। শেন ওয়াটসনের ৮৩ রানের মধ্যে ছিল ১১ টি চার এবং ৩ টি ছক্কার মার যেখানে তার রান রেট ছিল ১৫৬.৬০, অন্যদিকে ফাফ ডুপ্লেসি ৮৭ রানের ইনিংসের মধ্যে চার ছিল ১১ টি এবং ছক্কা ছিল ১ টি। ১০১ মিটারের একটি ছক্কা মারার কারনে সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট ছক্কা মারার পুরুষ্কার পান শেন ওয়াটসন। এবং একই সাথে শেন ওয়াটসনকে ঘোষিত করা হয় প্লেয়ার অফ দ্যা ম্যাচ হিসেবে। আর ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কারটি পান পাঞ্জাব ও চেন্নাই এর ম্যাচের সর্বোচ্চ রানের অধিকারী ফাফ ডুপ্লেসি।
চেন্নাইয়ের উইকেট পতন করার জন্য পাঞ্জাবের ক্যাপ্টেন কে এল রাহুল সর্বমোট পাঁচটি বোলার কে ব্যবহার করেছিল কিন্তু কেউই উইকেটের দেখা পাননি। সবচেয়ে কম রান দিয়ে ভালো বল করেছিলেন লেগ স্পিনার বিসনোই। ৪ ওভারে ৮.২৫ ইকনমি দিয়ে ৩৩ রান দেন এই লেগ স্পিনার। বাকি বোলারদের মধ্যে কট্রেল তিন ওভার করে ৩০ রান দেন, জরদান তিন ওভারে ৪২ রান দেন, হরপ্রীত ব্রার ৪ ওভারে ৪১ এবং মোহাম্মদ সামি ৩.৪ ওভারে ৩৫ রান দেন। বলা দরকার যে ১৭.৪ ওভারেই পাঞ্জাবের দেওয়া টার্গেট তুলতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস।
এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের ৮ থেকে দুই ধাপ উপরে উঠে ৬ নাম্বারে পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস। আর চেন্নাই এর ৮ নম্বর পজিশন দখল করে পাঞ্জাব আটে নেমে আসে। কিন্তু ফাফ ডুপ্লেসি এই জয়ের কৃতিত্ব দিলেন মহেন্দ্র সিং ধনী কে। তার মতে মাহিন্দ্র সিং ধোনি ভালো একটি টিম গঠনের মাধ্যমে, ফিল্ডিংয়ের সুষ্ঠুভাবে পরিকল্পিনা দান করে, একটি ব্যালেন্সিং টিম গঠন করার কারনেই চেন্নাই আজ জয়ী। মাহিন্দ্র সিং ধোনিও ম্যাচ শেষে ফাফ ডুপ্লেসি এবং শেন ওয়াটসনকে তাদের অনবদ্য পারফরম্যান্সের কারণে সাধুবাদ জানিয়েছেন। তিনি আরো বলেন, ফাফ ডুপ্লেসি এবং শেন ওয়াটসন উভয়ই দায়িত্ব নিয়ে খেলেছেন। তাদের শর্টস সিলেকশন ভালো ছিল, উইকেট স্লো ছিলো কিন্তু তারা ভালো টাইমিং করতে পেরেছিল। এবং তাদের এই খেলা ভবিষ্যতে আরও দেখতে চায় চেন্নাই সুপার কিংস।
চেন্নাই সুপার কিংসের এই রান তাড়া করার প্রথম দিকের একটি পিচ-সাইড সাক্ষাতকারে, সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং উল্লেখ করেছিলেন যে, টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের সুনির্দিষ্ট ভূমিকা দেওয়ার জন্য এবং তাদের এই ভূমিকার মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ বজায় রাখার চেষ্টা করছে, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে খেলতে পারে এবং নিজেকে প্রকাশ করতে পারে । তিনি বলেছিলেন, এটি তাদের "নিজের ভাগ্য গড়তে" সক্ষম করবে - এবং সিএসকে অবশ্যই কিংডম ইলেভেনের চেয়ে বেশি কিছু দেখিয়েছিল।

Comments
Post a Comment